• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন |

খানসামা উপজেলা ছাত্রলীগের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আগামী ৩মাসের জন্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে ৫টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুল ও সাধারণ সম্পাদক গোলাম ইমতিয়াজ ইনান স্বাক্ষরিত জেলা ছাত্রলীগের প্যাডে এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এতে ছাত্রলীগ নেতা রাকেশ গুহকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আসাদুজ্জামান সুমন,লিটন ইসলাম লিটু,মোস্তাওফিক আহমেদ শামীম,আবু নাসের সরকার,আবু হেনা,মাহবুব হোসেন সুমন ও জারিফ খান জিওনকে।

উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির আহ্বায়ক রাকেশ গুহ বলেন, “ছাত্রলীগের জন্য জীবন বাজি রেখে কাজ করেছি। দলের জন্য,দলীয় যেকোনো মিছিল মিটিংয়ে সবসময় সরব থেকেছি। নতুন কমিটিতে আমাকে আহ্বায়ক করায় আমি আনন্দিত। আমাকে যারা নির্বাচিত করেছেন সে সব নেতার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আশা করি উপজেলায় ছাত্রলীগের নতুন দিগন্ত ফিরিয়ে আনব। ছাত্রলীগ হবে মানুষের ভরসার আশ্রয়স্থল। সেভাবেই ছোট-বড় সবাইকে নিয়ে কাজ করে যেতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ