• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

খানসামায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি ।। দিনাজপুরের খানসামায় নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

৪ জানুয়ারী (সোমবার) সকালে পাকেরহাটস্থ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে কেক কাটা ও দোয়া মাহফিল হয়।

এরপরে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রাকেশ গুহের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন।

এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, সাবেক ছাত্রলীগ নেতা ও আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান চন্দ্র দাস, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আসাদুজ্জামান সুমন, লিটন রহমান লিটু, মোস্তাওফিক আহমেদ শামীম, আবু হেনা, মাহবুব হোসেন সুমন, জারিফ খান জিয়ন ও উপজেলা ছাত্রলীগের আওতাধীন ইউনিয়ন, কলেজ, মাদ্রাসা ও ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ