• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীর সাবেক এমপি শওকত চৌধুরীর বিএনপিতে যোগদান

সিসি নিউজ ।।  বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে খালেদা জিয়ার দলে যোগ দিলেন জাতীয় পার্টি থেকে নির্বাচিত নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরী।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই যোগদান অনুষ্ঠানে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, রংপুর বিভাগ সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুত উপস্থিত ছিলেন।

শওকত চৌধুরীর যোগদান অনুষ্ঠানে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

বিএনপিতে যোগ দিয়ে শওকত চৌধুরী বলেন, “দেশকে এগিয়ে নেওয়ার জন্য, বিগত দিনে যে গণতন্ত্র ছিল, সেই গণতন্ত্রকে আবার পুনরায় ফিরিয়ে আনার জন্যই আমি এই দলে যোগ দিয়েছি।”

অনুষ্ঠানে আগত নেতা-কর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “সংগঠনের বিকল্প কিছু নেই। সংগঠন থাকলেই আপনি আন্দোলনে সফল হতে পারবেন, সংগঠন থাকলে আপনি নির্বাচনে সফল হতে পারবেন। এই বিষয়টা মনে রাখতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ