• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |

আ.লীগের সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব পুনর্বিন্যাস

সিসি নিউজ ডেস্ক ।। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের বিভাগীয় দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব‌্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছে।

এখন থেকে সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন সিলেট বিভাগের, বি. এম মোজাম্মেল হক খুলনা বিভাগের, আবু সাঈদ আল মাহমুদ স্বপন চট্টগ্রাম বিভাগের, এস. এম কামাল হোসেন    রাজশাহী বিভাগের, মির্জা আজম ঢাকা বিভাগের, অ্যাডভোকেট আফজাল হোসেন বরিশাল বিভাগের, শফিউল আলম চৌধুরী নাদেল ময়মনসিংহ বিভাগের এবং সাখাওয়াত হোসেন শফিক রংপুর বিভাগের দায়িত্ব পালন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ