• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

রুমিন ফারহানাকে হুইপ নিয়োগ করেছে বিএনপি

সিসি নিউজ ডেস্ক।। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ নিয়োগ দিয়েছে বিএনপি। শনিবার (৩ এপ্রিল) বিকাল ৩টায় এ তথ্য জানান রুমিন ফারহানা নিজেই।

বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানান, আজ শনিবার অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এসময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।

ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালন সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’

উল্লেখ্য, বিএনপির সংসদীয় দলের টিম লিডার হারুনুর রশীদ এমপি স্বাক্ষরিত আবেদন করা হয়েছে স্পিকারের কাছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ