• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হেফাজতের ভাঙচুর মামলায় জাপা নেতা গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি রিসোর্টে হেফাজতে ইসলামের সমর্থকদের ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি আবদুর রউফকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবদুর রউফ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি উপজেলা জাতীয় পার্টির সভাপতি।

সোমবার দুপুর ১টার দিকে শম্ভুপুরা ইউপি কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁ থানার পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সাত দিনের রিমান্ড চেয়ে রউফকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, রউফকে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সোনারগাঁয়ের রিসোর্টে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুলকে অবরুদ্ধ করার পর হেফাজতের সমর্থকদের হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

এদিকে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের ঘটনায় অপর মামলাটি করেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক নাসির উদ্দীন।

গত ৩ এপ্রিল সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হক ও তার সঙ্গে থাকা এক নারীকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা। এ ঘটনায় মামুনুলের সমর্থকেরা রয়েল রিসোর্ট, স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, নেতাদের ঘরবাড়ি ভাঙচুর ও মহাসড়কে অগ্নিসংযোগ করেন।

এই ঘটনায় পুলিশ বাদী হয়ে দুটি ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা বাদী হয়ে পাঁচটি মামলা করেন। এসব মামলায় ৪৪৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১ হাজার ৮০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত সাতটি মামলায় ৬৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ