• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

হেফাজত নেতা খালেদ সাইফুল্লাহ গ্রেপ্তার

সিসি নিউজ ডেস্ক ।। রাজধানীর মতিঝিলে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় হেফাজতে ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের সিংগাইর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি জানান, হেফাজতের সাম্প্রতিক নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় খালেদ সাইফুল্লাহ আইয়ুবীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ নিয়ে সাম্প্রতিক অভিযানে হেফাজতের ১৬ নেতাকে গ্রেপ্তার করা হলো।

এর আগে বুধবার হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা খুরশিদ আলম কাসেমী এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব ফতি শারাফত হোসাইনকে গ্রেপ্তার করা হয়। তার আগে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিনকে।

ডিবির দায়িত্বশীলরা বলছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতার নামে গত ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দিনে বায়তুল মোকাররম মসজিদ এলাকায় তাণ্ডব চালায় হেফাজতের নেতাকর্মীরা। সেদিন চট্টগ্রামেও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এরপর বিক্ষোভ ও হরতাল কর্মসূচিতে ব্রাক্ষণবাড়ীয়াসহ বিভিন্ন স্থানে নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় নেতাদের ইন্ধন ছিল বলে অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ