• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

এরিক এরশাদের নতুন ‘জাতীয় পার্টির’ ঘোষণা

সিসি নিউজ ডেস্ক ।। রওশন এরশাদকে চেয়ারম্যান, মা বিদিশা ও ভাই রাহগির আল মাহি সাদকে কো-চেয়ারম্যান ও  কাজী মামুনুর রশীদকে ভারপ্রাপ্ত মহাসচিব করে নতুন জাতীয় পার্টির ঘোষণা দিয়েছেন এরিক এরশাদ।

বুধবার (১৪ জুলাই) বারিধারার প্রেসিডেন্ট পার্কে এক দোয়া ও মিলাদ মাহফিলে তাদের নাম প্রস্তাব করেন এরশাদের বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান এরিক।

সংবাদ সম্মেলনে এরিক বলেন, ‘আমার বাবা যখন অসুস্থ ছিলেন তখন রাতের আঁধারে আমার চাচা জিএম কাদের বাবাকে জিম্মি করে অবৈধভাবে পার্টির চেয়ারম্যান পদে স্বাক্ষর করিয়েছিলেন। এগুলো আটকাতে হবে, প্রতিহত করতে হবে।’

বিদিশা বলেন, ‘আমরা এরিক এরশাদের ঘোষণা মেনে চলবো। এরশাদ সাহেবের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো। আমাদের কেউ থামাতে পারবে না। দুই সন্তানকে পাশে নিয়ে নতুন প্রজন্মের কাছে বার্তা দেবো, এরশাদ সাহেব কী করেছেন। সবাইকে সেটা মনে করিয়ে দেবো।’

স্মরণ সভায় কাজী মামুনুর রশীদের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদিশা সিদ্দিক, মাহগির আল মাহি সাদ এরশাদ, জাপার সাবেক প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ