• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

প্রধানমন্ত্রীকে হেয় করে বক্তব্য দেওয়ায় আওয়ামী লীগ নেতা বহিষ্কার

সিসি নিউজ ডেস্ক।। দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হেয় করে বক্তব্য দেওয়ায় খুলনার তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান অহিদকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তার বক্তব্য নিয়ে খুলনা-৪ (রূপসা-দীঘলিয়া-তেরখাদা) আসনের সংসদ সদস্য নীরব থাকায় তার (এমপি) বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ সভাপতিত্ব করেন। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত্ কুমার অধিকারীসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ