• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মনির খান আটক

সিসি নিউজ ডেস্ক ।। বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি মনির খানকে আটক করেছে পুলিশ। ডিবির যুগ্ম কমিশনার হারুন-অর-রশীদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে গ্রেপ্তার দেখানো হতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

বঙ্গবন্ধু এভিনিউতে মনির খানের একটি টেইলারিং দোকান আছে। এ জন্য তাঁর নাম হয়েছে দর্জি মনির। মনির ২০১৩ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য হন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনের পর টেইলারিং পেশা ছেড়ে ঠিকাদারীতে নামেন। তিনি শিক্ষা ভবন, বিদ্যুৎ ভবনসহ কয়েক সরকারি প্রতিষ্ঠানের ঠিকাদারির সঙ্গে যুক্ত হন। পরে তিনি গার্মেন্টস ব্যবসাও করেন। এরপর ‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে রাজনৈতিক দল খোলেন।

মনির ২০১৮ সালে ঢাকা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে মনিরের একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আওয়ামী লীগের নেতাদের দাবি, ভাইরাল হওয়া এসব ছবি সুপার এডিট করেছেন মনির। এগুলো করে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন। যদিও আটকের আগে এসবকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অপপ্রচার বলে দাবি করেন মনির। আর ছবিগুলো অরিজিনাল বলেও দাবি তাঁর। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ