• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বঙ্গবন্ধু স্মরণে মাসব্যাপী আয়োজন

সিসি নিউজ ডেস্ক ।। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস।  শোকের মাস আগস্টজুড়ে জাতির জনকের স্মৃতির প্রতি শদ্ধা জানিয়ে মাসব্যাপী অনুষ্ঠান সাজিয়েছে বাংলাদেশ টেলিভিশন।

এ ছাড়া ৫ আগস্ট শেখ কামালের জন্মদিন, ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে এবং ১৫ আগস্ট জাতীয় শোক দিবস স্মরণে রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা।

১ থেকে ১৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা ১০ মিনিট এবং বেলা দেড়টায় প্রচারিত হবে ‘কাঁদো বাঙালি কাঁদো’ ও ‘হিরণ্ময় বঙ্গবন্ধু’। ১৩ থেকে ১৫ আগস্ট বিকেল ৫টা ১০ মিনিটে প্রচারিত হবে গান আর কবিতা নিয়ে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। ১ থেকে ৩১ আগস্ট প্রতিদিন বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকছে বঙ্গবন্ধুর ভাষণের ওপর অনুষ্ঠান ‘বজ্রকণ্ঠ’ এবং সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ও রাত ৮টার বাংলা সংবাদের পর থাকছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এবং ‘কারাগারের রোজনামচা’ থেকে পাঠ।

১১ থেকে ১৫ আগস্ট রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে ‘১৯৭৫-এর ১৫ আগস্ট, কেন এই নৃশংসতা’। প্রতি সোমবার ১০টার সংবাদের পর প্রচারিত হবে বঙ্গবন্ধুকে নিয়ে বিশেষ ‘লোকসংগীত’-এর অনুষ্ঠান।

জাতীয় শোক দিবস স্মরণে ১৫ আগস্ট রয়েছে দুটি সংগীতানুষ্ঠান, দুটি স্বরচিত কবিতা পাঠের ও প্রামাণ্য অনুষ্ঠান, আবৃত্তির দুটি অনুষ্ঠান। থাকছে ইকবাল খোরশেদের রচনা ও ঈমাম হোসাইনের প্রযোজনায় শোক দিবসের বিশেষ নাটক ‘দশটি কফিন ও ইফরানের গল্প’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ