• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

যশোরে বিএনপি অফিসে সশস্ত্র হামলা, আহত অন্তত ১০

সিসি নিউজ ডেস্ক ।। যশোর জেলা বিএনপির কার্যালয়ে হামলা চালিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এ সময় তাঁরা অফিস কক্ষে ভাঙচুর ও উপস্থিত নেতা–কর্মীদের বেধড়ক মারধর করা হয়। এতে গুরুতর জখম হন জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলুসহ অন্তত ১০ জন নেতা-কর্মী। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পরপরই কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়। আহতদের যশোর সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর দুপুরে শহরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা–কর্মীরা।

প্রত্যক্ষদর্শী যশোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  দেলোয়ার হোসেন খোকন জানান, অন্য দিনের মত মঙ্গলবারও জেলা বিএনপির কার্যালয়ে করোনা হেল্প টিমের কর্মকাণ্ড চলছিল। একই সময়ে জেলা ছাত্রদলের উদ্যোগে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল হয়য়। বেলা বারোটার দিকে নেতা–কর্মীরা যখন কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল তখনই হামলা করে সন্ত্রাসীরা। বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন বলেন, ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ৫০ থেকে ৬০ জনের একটি দল হামলা করে। তাঁদের কাছে ছুরি, লাঠি, রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। আমি হার্টের রোগী বলার পরও তাঁরা আমাকে মারপিট করে। একইভাবে উপস্থিত নেতা–কর্মীদেরও বেধড়ক মারপিট করে সন্ত্রাসীরা। মারধর ঠেকাতে গিয়ে গুরুতর আহত হন যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু। সন্ত্রাসীরা তার শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।

প্রত্যক্ষদর্শী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম চৌধুরী বলেন, সন্ত্রাসীরা আচমকা হামলা চালিয়ে কার্যালয়ের দরজা, চেয়ার, টেবিল, ল্যাপটপ, টেলিভিশন, প্রিন্টার ভাঙচুর করেছে। এই সময় কার্যালয়ের সামনে থাকা ১০ থেকে ১২টি মোটরসাইকেলও ভাঙচুর করে তারা। তিনি অভিযোগ করেন, ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কোন কারণ ছাড়াই এ হামলা চালানো হয়েছে।

এদিকে হামলায় আহত জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক  কমিটির সদস্য গোলাম রেজা দুলুকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুপুরে তার অস্ত্রোপচার শেষে বেডে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আরিফ আহমেদ। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন বলে জানান এ চিকিৎসক। যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম বলেন, আমাদের নেতা–কর্মীরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিল। সেখানে শাসক দলের সন্ত্রাসীদের এ হামলা ও ভাঙচুর পূর্ব পরিকল্পিত। এ হামলা যশোরের শান্তিপূর্ণ সহাবস্থানকে বিঘ্নিত করেছে।

অধ্যাপক নার্গিস বেগম বলেন, যশোরের রাজনীতিতে কখনোই সিনিয়র নেতাদের গায়ে হাত তোলার ঘটনা ঘটেনি। যে কালচারটি নতুন করে আওয়ামী লীগ শুরু করল তা আমাদের জন্য একটি অশনি সংকেত। এ ব্যাপারে সিনিয়র নেতাদের সঙ্গে আলাপ করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে একাধিক টহল টিম পাঠানো হয়েছে। বিএনপি কার্যালয়ের সামনে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রত্যক্ষদর্শী ও হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলেছি। আমরা পুরো পরিস্থিতিই পর্যবেক্ষণ করছি। তা ছাড়া যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ