• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

অসুস্থ আ’লীগ নেতা তোফায়েল আহমেদকে দিল্লিতে নেওয়া হলো

সিসি নিউজ ডেস্ক ।। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ শারীরিকভাবে অসুস্থ। শুক্রবার সকালে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের রাজধানী দিল্লিতে নেওয়া হয়েছে।

এদিন বেলা ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি দিল্লির উদ্দেশে ছেড়ে যায়। তোফায়েল আহমেদের পারিবারিক একটি সূত্র জানায়, এর আগে তোফায়েল আহমেদের হার্টে রিং বসানো হয়েছিল। সেটির চেকআপের জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন বলেও সূত্রটি জানায়।

তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, উনি হাতে একটু কম শক্তি পাচ্ছেন। তাই উন্নত চিকিৎসা ও চেকআপের জন্য তাকে দিল্লি নেওয়া হয়েছে। তোফায়েল আহমেদকে দিল্লির মেডান্টা হাসপাতালে ভর্তি করা হবে।

প্রসঙ্গত, ৭৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন ভোলা-১ আসন থেকে নির্বাচন করা ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র এই রাজনীতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ