সিসি নিউজ ডেস্ক ।। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়ার গোলাম পরওয়ারসহ ৯ নেতাকে আটক করেছে পুলিশ। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।
আটক অন্যদের মধ্যে রয়েছেন- জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম ও হামিদুর রহমান আজাদ এবং শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত।
আজ সোমবার সন্ধ্যার দিকে তাঁদের আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার আসাদুজ্জামান।
তিনি জানান, তাঁরা রাষ্ট্রীয় শৃঙ্খলা নষ্টের উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন-এমন খবরে অভিযান চালানো হয়। এখনো অভিযান চলছে।
জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মো. তাহের এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ওখানে দলীয় বৈঠক ছিল। অন্যায়ভাবে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। উৎস: আজকের পত্রিকা