• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

শিক্ষক রাজনীতি শিক্ষার পরিবেশ নষ্ট করে: হানিফ

সিসি নিউজ ডেস্ক ।। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের রাজনীতি সামগ্রিকভাবে শিক্ষার পরিবেশ নষ্ট করে। শিক্ষকেরা যদি রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়েন তার খারাপ প্রভাব জাতির ওপর পড়ে। তাঁরা যদি রাজনীতি থেকে বেরিয়ে আসেন তাহলে অন্যান্য দেশের মতো তাঁদেরও সর্বোচ্চ সম্মান দেওয়া হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) আয়োজিত বঙ্গবন্ধুর দৃষ্টিতে শিক্ষকদের মর্যাদা শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাশিপের সভাপতি আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রবন্ধ উপস্থাপন করেন স্বাশিপের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব নজরুল ইসলাম খান, ইসলামি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান।

মাহবুবউল আলম হানিফ বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ দল হিসেবে সবচেয়ে বেশি সম্মান শিক্ষকদের দেয়। বঙ্গবন্ধু তাঁর সময়ে ৩৫ হাজার শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ করে এক লাখ ৬২ হাজার শিক্ষককে এমপিওর আওতায় এনেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ৪ হাজার ৫০০ জন শিক্ষককে এমপিওর আওতায় এনেছেন।

আগামী নির্বাচন বিষয়ে হানিফ বলেন, ‘সকল রাজনৈতিক দলের অংশ গ্রহণে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তা সংবিধানের আলোকেই হবে। নির্বাচন ইস্যুতে আন্দোলনের নামে হঠকারিতার কোনো সুযোগ নেই।’

মফস্বলে শিক্ষার মান কমে গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘বিএনপি জামাতের আমলে টাকার বিনিময়ে শিক্ষক নিয়োগ দেওয়ার কারণে শিক্ষকদের মধ্যে কিছু অযোগ্য লোক রয়ে গেছে।’

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘শেখ হাসিনার সরকারের আগে শিক্ষকদের জন্য এত বরাদ্দ আর কেউ দেয়নি। দেশে চলমান মেগা প্রজেক্টগুলো শেষ হওয়ার পর রাষ্ট্রীয় বিনিয়োগ হবে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ