সিসি নিউজ ডেস্ক ।। ছাত্রদলের পুনর্গঠনের অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক বিভাগ ভিত্তিক গঠিত ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করেছে সংগঠনটি।
রোববার কেন্দ্রীয় ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক তৃণমূলে ছাত্রদলের নেতৃত্বকে শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তোলার লক্ষ্যে টিম পুনর্গঠনের অংশ হিসেবে দেশব্যাপী সাংগঠনিক বিভাগ ভিত্তিক গঠিত বিদ্যমান ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সাংগঠনিক এক কার্যনির্বাহী সভায় কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল এ সিদ্ধান্ত অনুমোদন করেন বলেও বিবৃতিতে জানানো হয়।
বিলুপ্তির বিষয়ে জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, জেলা ভিত্তিক কমিটি গঠনের লক্ষ্য বিভাগ ভিত্তিক গঠিত ১১টি সাংগঠনিক টিম বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আর জেলা ভিত্তিক কমিটি আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ঘোষণা করা হবে।