• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

সভাপতিমণ্ডলীর সদস্য হলেন মায়া-লিটন-কামরুল

সিসি নিউজ ডেস্ক।। দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর শূন্য তিন পদে পদায়ন করেছে আওয়ামী লীগ। এ পদে বর্তমান কার্যনির্বাহী কমিটির দুই সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও কামরুল ইসলামকে পদোন্নতি এবং রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সভাপতিমণ্ডলীর এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় দলটির সভাপতি শেখ হাসিনা এই তিন নেতাকে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করেন।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ১৭ জন। আর সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকারবলে এই কমিটির সদস্য।

২০১৯ সালের জাতীয় সম্মেলনের পর ঘোষিত কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছিলেন ১৭ জন। তাঁরা হলেন—সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সাহারা খাতুন, মোশাররফ হোসেন, পীযূষ কান্তি ভট্টাচার্য, নুরুল ইসলাম নাহিদ, আবদুর রাজ্জাক, মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন, আবদুল মান্নান, আবদুল মতিন খসরু, শাজাহান খান, আব্দুর রহমান ও জাহাঙ্গীর কবির নানক।

গত বছরের ১৩ জুন মারা যান দলটির সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম। একই বছরের ১০ জুলাই মারা যান দলটির সভাপতিমণ্ডলীর আরেক সদস্য সাহারা খাতুন। আর চলতি বছরের ১৪ এপ্রিল করোনা আক্রান্ত হয়ে মারা যান দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল মতিন খসরু। এতে শূন্য হয় দলটির সভাপতিমণ্ডলীর তিনটি পদ। শূন্য তিন পদেই দায়িত্ব পেলেন তাঁরা।

নতুন করে যুক্ত হওয়া খায়রুজ্জামান লিটন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ছিলেন। ২০১৯ সালের সম্মেলনের পর তাঁকে কমিটি থেকে বাদ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ