• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নিজেকে কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ বলে প্রচার, বহিষ্কার ছাত্রলীগ নেত্রী

সিসি নিউজ ডেস্ক।। ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করে ফেসবুকে নিজেকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির ‘সদস্য’ বলে প্রচার করায় এক ছাত্রলীগ নেত্রীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ছাত্রলীগের ওই নেত্রী হলেন নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার অন্তর্গত গ্রিন ইউনিভার্সিটির যুগ্ম সাধারণ সম্পাদক রুমিত আয়াত সাহিদা।

মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁকে ‘শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার’ অপরাধে বহিষ্কার করা হয়।

জানা যায়, গত ৩১ জুলাই রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দেশের বিভিন্ন জেলা, উপজেলাসহ ছাত্রলীগের ১১টি কমিটি ঘোষণা করেন জয়-লেখক। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল ইউনিটে শীর্ষ পদে আসতে না পারা পদপ্রত্যাশীসহ দুই শতাধিককে বিভিন্ন সম্পাদক, উপ-সম্পাদক, সহ-সম্পাদক ও সদস্যসহ কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। সোমবার রাতে রুমিত আয়াত তাঁর ফেসবুক আইডিতে কেন্দ্রীয় কমিটিতে ‘সদস্য’ পদে স্থান পেয়েছেন এমন একটি পোস্ট করেন এবং এ-সম্পর্কিত একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তির ছবি যুক্ত করেন। যেখানে তিনি এডিট করে নিজের নাম বসিয়ে দেন।

ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি বলেন, ‘যারা ফেসবুকে নিজেদের একটু উন্নত পর্যায়ের নেতা হিসেবে জাহির করছে তারা সবাই ধরা খাবে। যারা ফটোকপি করে এসব করছে তারাও ভালোভাবে ধরা খাবে। কারণ, মূল কপি আমাদের কাছে। এ বিষয়ের জন্য আমরা নিজেরাও বিব্রত! আমাদের কিছু কাজ এখনো বাকি আছে। আশা করি, অল্প সময়ের মধ্যে আমরা তালিকা প্রকাশ করতে পারব।’

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ