• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ডিমলায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ সমাবেশ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ।। জ্বালানী তেল সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্দ্বগতির প্রতিবাদে ডিমলা শাখার বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১১ আগষ্ট) সকালে ডিমলা স্মৃতি অম্লান চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রাধন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মাঠে মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।

বাসদ বার্কসবাদী উপজেলা শাখার সহ-সভাপতি চিত্তরঞ্জন রায়ের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা শাখার গণতান্ত্রিক পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: আব্দুল মজিদ, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির উপজেলা শাখার সভাপতি মো: মাহাবুব ইসলাম, সাধারন সম্পাদক ডাঃ গোপাল চন্দ্র রায়, বাসদ বার্কসবাদী উপজেলা শাখার সভাপতি মো: ইউনুছ আলী, সাধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক শ্রী রমেশ সিংহ রায় প্রমুখ।

এ সময় বক্তারা বলেন-সরকার বিগত দিনে দফায় দফায় মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি করেছে। রাতারাতি জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি করে দেশের মানুষকে মারাত্মক সংকটের মুখে ঠেলে দিয়েছে। তেলের মূল্য বৃদ্ধির কারনে দেশের সব ধরনের সেবা সাধারন মানুষের নাগালের বাহিরে চলে গেছে। অনতিবিলম্বে জ্বালানী তেল সহ সকল ধরনের দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। অন্যথায় জনগনকে সঙ্গে নিয়ে আগামী দিনে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তুলবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ