ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রিপন ইসলামকে সভাপতি ও মুজাদ্দিদে আলফেসানীকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সোমবার রাতে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইমরানুল হক আনোয়ার ও সদস্য সচিব রইসুল আলম স্বাক্ষরিত কমিটি ঘোষণা করা হয়েছে।