• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

সিসি নিউজ ডেস্ক ।। আগামী মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর আগে কয়েকটি দেশ তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। এবার বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

স্থানীয় সোমবার অনেকটা চমকহীন একটা দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। চোট কাটিয়ে দলে ফিরেছেন জসপ্রীত বুমরাহ ও হার্শাল প্যাটে। চোটে পড়ায় দলে রাখা হয়নি অন্যতম অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে।

এছাড়া দলে জায়গা হয়েছে রবীচন্দ্রন অশ্বিনকে। পেসার মোহাম্মদ শামিকে স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে খেলা দীপক হুডাকে রাখা হয়েছে দলে। ছিটকে পড়া জাদেজার পরিবর্তে জায়গা হয়েছে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের।

প্রসঙ্গত, বিশ্বকাপে গ্রুপ-২ এ থাকা ভারত আগামী ২৩ অক্টোবর মেলবোর্নে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ মিশন।

বিশ্বকাপের জন্য ভারতের স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্সাল প্যাটেল ও অর্শদীপ সিং।

স্ট্যান্ড বাই : মোহাম্মদ সামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ