সিসি নিউজ ডেস্ক।। বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এখন ছাড় দিচ্ছি। কিন্তু ডিসেম্বর মাসে ছাড় দেওয়া হবে না। ডিসেম্বর মাসে ছাড়ব না। এই রাজপথ বিজয়ের মাসে আওয়ামী লীগের দখলেই থাকবে।’
আজ শনিবার রাজধানীর মধ্য বাড্ডায় প্রগতি সরণিতে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এ সমাবেশ আরও উপস্থিত রয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।
এদিকে এ সমাবেশর কারণে রামপুরা থেকে কুড়িলগামী সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এ সড়কের যানচলাচল হাতিরঝিল দিয়ে চলছে। অন্যদিকে কুড়িল থেকে রামপুরা সড়ক নতুন বাজার থেকে বন্ধ রাখা হয়েছে।