• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বিএনপিকে ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে সরকার: মির্জা ফখরুল

সিসি নিউজ ডেস্ক ।। সম্প্রতি দলের নেতা কর্মীদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে এখন আওয়ামী কর্তৃত্ববাদী শাসন চলছে। ফ্যাসিবাদের নিষ্ঠুর আঘাতে দেশের মানুষ এখন জর্জরিত ও সর্ব শান্ত। মানুষ জানমালের নিরাপত্তাহীনতায় নৈরাজ্যের অতল গহ্বরে ডুবে যাচ্ছে। নানা কায়দায় বিএনপিকে ধ্বংস করতে সর্বশক্তি নিয়োগ করেছে আওয়ামী শাসকগোষ্ঠী।’

আজ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন, ‘সরকার পতনের চলমান আন্দোলনকে নস্যাৎ করতে দলের নেতা কর্মীদের ভয় দেখাতে গ্রেপ্তারের হিড়িক শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান রতনকে কারাগারে পাঠানো, যুবদলের সাবেক সহসভাপতি আলী আকবর চুন্নুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়াসহ স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি রফিক হাওলাদার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদ হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।’

সরকারকে হুঁশিয়ার করে দিয়ে মির্জা ফখরুল আরও বলেন, ‘নেতা কর্মীদের গুম-খুন এবং মিথ্যা মামলা দায়ের ও তাদের কারাবন্দী করে আওয়ামী সরকার নিজেদের নিরাপদ করতে পারবে না। কারণ আওয়ামী ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে বিদ্রোহী জনস্রোত এখন অবৈধ শাসকগোষ্ঠীর মসনদের দিকে ধাবিত হতে শুরু করেছে। সরকারের পতন না হওয়া পর্যন্ত জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাবে না। জনবিস্ফোরণের উত্তাল তরঙ্গে আওয়ামী সরকারের রাজসিংহাসন ডুবে যাবে।’

বিবৃতিতে অবিলম্বে কামরুজ্জামান রতনের মামলা প্রত্যাহার ও মুক্তিসহ আলী আকবর চুন্নুকে তার পরিবারের কাছে হস্তান্তর এবং রফিক হাওলাদার ও হারুন উর রশীদ হারুনের মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর আহ্বান জানান বিএনপি মহাসচিব।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ