• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন |
শিরোনাম :
নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু

যুবলীগের মহাসমাবেশ ঘিরে ফের সক্রিয় সম্রাট!

সিসি নিউজ ডেস্ক ।। যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আগামী ১১ নভেম্বর ডাকা যুব মহাসমাবেশকে ঘিরে আবারও সক্রিয় হয়ে উঠেছেন সংগঠনের বহিস্কৃৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন এলাকায় ফেস্টুন টানিয়ে নিজের উপস্থিতি জানান দিচ্ছেন তিনি।

গতকাল মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে অধিকাংশ রাস্তার মোড়ে সম্রাটের এ ফেস্টুন দেখা যায়। নিজের নাম দিয়ে টুপি-গেঞ্জি তৈরি করে কর্মী-সমর্থকদের নিয়ে মহাসমাবেশে উপস্থিত থাকবেন এক সময়ের আলোচিত এ নেতা- এমনটিও গুঞ্জন রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর দক্ষিণ যুবলীগের এক নেতা জানান, যুব মহাসমাবেশকে কেন্দ্র করে জেল থেকে মুক্তির পর রাজনীতিতে নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুতি শুরু করেছেন ইসমাইল চৌধুরী সম্রাট। এ যুব মহাসমাবেশে বিশাল শোডাউন দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নজর কাড়ার চেষ্টা করবেন তিনি।

১১ নভেম্বর ১০ লাখের বেশি যুবকের সমাগম ঘটিয়ে মহাসমাবেশকে স্মরণকালের বৃহৎ জনসমুদ্রে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশের বৃহত্তম যুব সংগঠন যুবলীগ। সমাবেশ ঘিরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানকে বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হচ্ছে। নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন সুবিশাল প্যান্ডেল। এছাড়া পুরো ঢাকা শহরের প্রধান প্রধান সড়কের পাশে জাতীয় পতাকার পাশাপাশি যুবলীগের পতাকা দিয়েও সাজানো হয়েছে বর্ণাঢ্য রূপে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই যুব মহাসমাবেশে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উৎস: সমকাল


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ