• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রংপুর সিটি নির্বাচন: বিজিবির গাড়িতে আগুন দিল পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা

সিসি নিউজ ডেস্ক।। রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে অর্ধশতাধিক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির প্রার্থী বিপুল ব্যবধানের এগিয়ে আছেন।

রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু পূর্ব কুকরুল এলাকায় বিজিবির টহল গাড়িতে আগুন দিয়েছেন পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ ওয়ার্ডের ট্রাক্টর মার্কার কাউন্সিল প্রার্থী রফিকুল ইসলাম রফিক আমাশু কেন্দ্রটিতে জয় লাভ করেন। এতে পরাজিত মিষ্টি কুমড়া প্রতীকে কাউন্সিল প্রার্থী একরামুলের সমর্থকেরা উত্তেজিত হয়ে বিজিবি টহল গাড়ি ভাঙচুর করে আগুন দেয়। ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে গাড়ির আগুন নিভাতে সক্ষম হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আবু মারুফ হোসেন উপ পুলিশ কমিশনার মেট্রোপলিটন ও  বিজিবির সহকারি পরিচালক ওমর খুসরু।

উপ পুলিশ কমিশনার মেট্রোপলিটন আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের তদন্ত চলছে। এই ঘটনাটির সঙ্গে যারা জড়িত তাদের খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এরপর একরামুলের সমর্থকেরা শিল্পকলা একাডেমির দিকে যায়। এখনো তারা একাডেমি ঘিরে রেখেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন।

১৩৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৮১ হাজার ৭৪৮ ভোট। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৯৪ ভোট।

এ ছাড়া, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পেয়েছেন ২৮ হাজার ৩১২ ভোট, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪০ ভোট।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ