• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি

সিসি নিউজ ডেস্ক।। মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। এরই মধ্যে সেখানে তাঁর কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে।

রোববার (৩০ এপ্রিল) এবং আরও কয়েক দিন তাঁর আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে। পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিকেল বোর্ড পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। এরপর রাতে তাঁর বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. জাহিদ। খালেদা জিয়াকে ঠিক কত দিন হাসপাতালে থাকতে হবে, সে বিষয়ে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান জাহিদ।

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন শর্ত সাপেক্ষ কারাগার থেকে ছাড়া পাওয়ার পর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ অধ্যাপক সাহাবুদ্দিন তালুকাদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসার দেখভাল করছে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থরাইটিস, ডায়াবেটিস, কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছেন।

সবশেষ গত ২৭ ফেব্রুয়ারি তিনি হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন। এদিন সকালে সকালে শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, ‘আমি বারবার করে বলেছি, ম্যাডাম অত্যন্ত অসুস্থ। তার চিকিৎসা দরকার এবং সেটা দেশের বাইরে উন্নত চিকিৎসা কেন্দ্রে।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ড নিয়ে ২০১৮ সালে কারাগারে গিয়েছিলেন। করোনা মহামারি শুরুর পর ২০২০ সালে সরকার নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে বাসায় থাকার অনুমতি পান তিনি। এরপর থেকে তিনি গুলশানের বাড়িতে আছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ