• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত

বিশেষ প্রতিনিধি।। রংপুরে বিভাগীয় প্রতিনিধি সভা থেকে ঢাকায় ফিরে ২৪ ঘণ্টার মধ্যেই জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছেন কেন্দ্রীয় নেতারা। গত রোববার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় নেতাদের উপস্থিতিতেই নিজ দলের নেতাদের বেধড়ক মারধর করেছিলেন রংপুর জেলা ছাত্রলীগের কর্মীরা। এ কারণেই হঠাৎ কমিটি স্থগিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি স্থগিতের কথা জানা যায়। একই সঙ্গে মহানগর ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) ছাত্রলীগের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করেছেন কেন্দ্রীয় নেতারা। যদিও গণমাধ্যমে পাঠানো সংবাদে স্থগিতের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে কমিটি গঠনের ১ বছর পার হতে না হতেই জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করায় নেতা-কর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

ছাত্রলীগের বিভিন্ন সূত্রে জানা যায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং বিবদমান গ্রুপিং ও সমস্যা নিরসনে ছাত্রলীগের রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রলীগ। গত রোববার রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

তাঁদের উপস্থিতিতে সে দিন নীলফামারী জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলকে বেধড়ক পেটায় রংপুর জেলা ছাত্রলীগের কর্মীরা। ধারণা করা হচ্ছে এ ঘটনার পরিপ্রেক্ষিতে রংপুর জেলা ছাত্রলীগের কমিটি স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ