সিসি নিউজ ডেস্ক।। সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের এক দফা দাবি ও তফসিল বাতিলের দাবিতে আবারও ৪৮ ঘণ্টার অবরোধের ডাক দিয়েছে বিএনপি। এ ছাড়া ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেশব্যাপি মানববন্ধনের কর্মসূচিও ঘোষণা করেছে দলটি।
বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপি এই কর্মসূচি পালিত হবে। ২৮ অক্টোবরের পর থেকে এ নিয়ে ১০ দফায় অবরোধের ডাক দিল দলটি।
সোমবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির ঘোষণা দেন।
এর আগে রোববার থেকে নবম দফায় অবরোধের কর্মসূচি পালন শুরু করে বিএনপি। মঙ্গলবার সকালে এই কর্মসূচি শেষ হচ্ছে।