বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ৮:৫৯ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

নীলফামারীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপিত

আপডেট :

নীলফামারী প্রতিনিধি।। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে নীলফামারীতে উদযাপিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ । এ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য  শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। সভা শেষে অতিথিরা সেখানে স্থাপিত বিভিন্ন প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং খামারিদের সাথে মতবিনিময় করেন। 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নীলফামারী-২ আসনের (সদর) সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আল ফারুক আব্দুল লতিফ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. হোমায়রা মণ্ডল, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার মণ্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  মুবাশ্বিরা আমাতুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নেয়ামত আলী, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস এম ফরহাদ নোমান প্রমুখ।

বক্তারা দেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাতের গুরুত্ব তুলে ধরে বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও খামারিদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য বিদেশে রপ্তানি করার বিশাল সম্ভাবনা রয়েছে। 

এ সময় স্থানীয় খামারি, জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.