রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে নীলফামারী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

আপডেট :
নীলফামারী জেলা যুবদলের বিক্ষোভ মিছিল

নীলফামারী প্রতিনিধি।। পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।  রোববার (২৯ নভেম্বর) দুপুরে জেলা  বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।

এসময় জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক রাহাদুল আলম খান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. গালিব হাসান, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম শাহ আলম তমু, সদস্যসচিব মো. রাশেদ রেজাউদ্দৌলা, পৌর যুবদলের আহ্বায়ক হাসানুজ্জামান তৌহিদ, সদস্যসচিব আবু সাঈদ বাবু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সালেকিন আহমেদ সজীব প্রমুখ।

বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার যে কোনো ষড়যন্ত্র যুবদল ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। দেশের শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন দেশের স্বাভাবিক পরিস্থিতি বিনষ্ট করতে না পারে, সে জন্য যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে র্অংশ নেন।

আপনার মতামত লিখুন :

Comments are closed.