রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ৮:২৯ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

নীলফামারীতে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

আপডেট :

নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীতে ককটেল সদৃশ চারটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলা শহরের বনবিভাগ এলাকার একটি পুকুরপাড় থেকে এসব উদ্ধার হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, সকালে আইজুল ইসলামের পুকুরপাড়ে লাল কসটেপে মোড়ানো ককটেল সাদৃশ্য  চারটি বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে ফবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো উদ্ধার করে। তবে উদ্ধার করা বস্তুগুলো প্রকৃতপক্ষে ককটেল বা বিস্ফোরক কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, উদ্ধার করা বস্তুগুলো আসলেই ককটেল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ জন্য বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পরীক্ষা-নিরীক্ষা করার পর বিষয়টি নিশ্চিত করবে।

আপনার মতামত লিখুন :

Comments are closed.