Category: রংপুর বিভাগ

  • পোষাক শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক মিয়ার দাফন সম্পন্ন

    পোষাক শ্রমিক আন্দোলনে নিহত তৌফিক মিয়ার দাফন সম্পন্ন

    গাইবান্ধা প্রতিনিধি।। ঢাকার গাজীপুরে পোষাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় আহত চিকিৎসাধীন অবস্থায় নিহত তৌফিক মিয়া দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকাল ১০ টার দিকে গ্রামের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়ায় জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। তিনি ওই গ্রামের মৃত তবি খাঁর ছেলে। রাতেই ঢাকার গাজীপুর অ্যাম্বলেন্সে…

  • পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

    পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

    সিসি নিউজ।। পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। আজ সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়ানুর দেবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। আহত ব্যক্তিরা হলেন পশ্চিম মুন্সীপাড়া এলাকার সাব্বির হোসেন (১৭) ও বোদা উপজেলার…

  • গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালক গ্রেফতার

    গাইবান্ধায় ছাত্রীকে ধর্ষণ মামলায় মাদ্রাসা পরিচালক গ্রেফতার

    সিসি নিউজ।। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে দ্বীনের দিশারী মহিলা হাফেজিয়া ও কওমী মাদরাসার এক ছাত্রীকে ধর্ষণের মামলায়  মাদ্রাসার পরিচালক হাছান আলীকে (৬৯)  গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩। রবিবার রাতে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে শনিবার দিবাগত রাতে জেলার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গা…

  • শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও, দুই মাসেও মিলেনি খোঁজ

    শিক্ষা অফিস থেকে ২৪ শিক্ষকের সার্ভিস বই উধাও, দুই মাসেও মিলেনি খোঁজ

    সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২৪ জন শিক্ষকের সার্ভিস বই খুঁজে পাওয়া যাচ্ছে না। সার্ভিস বই হারিয়ে যাওয়ায় ওইসব শিক্ষকের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক প্রাপ্তি, চাকরির নিশ্চয়তা ও জটিলতা দেখা দিয়েছে। দুই মাস ধরে সার্ভিস বই খুঁজে না পাওয়া ভুক্তভোগী শিক্ষকেরা দায়িত্বরত কর্মকর্তাদের দায়ী করছেন। জানা যায়, গত দুই মাস ধরে শিক্ষকেরা…

  • চিলমারীতে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের সংবর্ধনা

    চিলমারীতে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের সংবর্ধনা

    ​হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) ।। কুড়িগ্রামের চিলমারীতে উপজেলায় এইচএসসি পরীক্ষা- ২০২৬ সালের একমাত্র জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থী আমিনা ইসলাম সুপ্তিকে বিশেষ সংবর্ধনা ও পিজ্জা ট্রিট দিয়েছেন স্থানীয় জনপ্রিয় ফুড আউটলেট ব্রহ্মপুত্র রেস্টুরেন্ট। সুপ্তির এই ঐতিহাসিক সাফল্যকে উদযাপন করতে এবং তার মনোবল আরও বাড়িয়ে দিতে রেস্টুরেন্টের পক্ষ থেকে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ​রবিবার (১লা নভেম্বর)…

  • নীলফামারীতে দাদন ব্যবসায়ীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

    নীলফামারীতে দাদন ব্যবসায়ীর শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

    সিসি নিউজ।। নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার রিপন মিয়া নামক অত্যাচারিত এক দাদন ব্যবসায়ীর গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার দুপুরে নীলফামারী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মো. রশিদুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন…

  • দিনাজপুর বোর্ডের ৮ জেলার এইচএসসি ফলাফলে দ্বিতীয় অবস্থানে নীলফামারী

    দিনাজপুর বোর্ডের ৮ জেলার এইচএসসি ফলাফলে দ্বিতীয় অবস্থানে নীলফামারী

    সিসি নিউজ।। দিনাজপুর বোর্ডের অধীনে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে ৮ জেলার মধ্যে নীলফামারী জেলা পাশের হারে দ্বিতীয় অবস্থানে রযেছে। এ জেলার পাশের হার ৪৯ দশমিক ৯২ ভাগ। শনিবার প্রকাশিত ফলাফল থেকে এসব তথ্য জানা গেছে। এ জেলায় মোট ১৩ হাজার ৫৭৯জন পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৬ হাজার ৭৭৯জন। পাশের হার ৪৯ দশমিক ৯২ ভাগ।…

  • ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড

    ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড

    সিসি নিউজ।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে নির্বাচনী প্রচার-প্রচারণার বিধিনিষেধ অমান্য করে লিফলেট বিতরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জামায়াতের এক নেতাকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। জরিমানা অনাদায়ে তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ…

  • সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার

    সিসি নিউজ।। সন্ত্রাসবিরোধী মামলায় নীলফামারীর জলঢাকা পৌরসভার সাবেক মেয়র নাসিব সাদিক হোসেন নোভাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় জলঢাকার শহরের নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম। নাসিব সাদিক হোসেন নোভা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পৌর কমিটির সভাপতি ও জলঢাকা…

  • রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

    রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

    সিসি নিউজ।। দশমাইল হাইওয়ে মহাসড়কের রানীরবন্দরে যাত্রীবাহি বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক খলিলুর রহমান নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার( ২৮ অক্টোবর) দুপুরে চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে  এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী আলহাজ্ব খলিলুর রহমান (৭০) খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের কুমড়িয়া গ্রামের মছিরত চেয়ারম্যান পাড়ার মৃত ফজলুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে দিনাজপুর থেকে রংপুরগামী আশরাফী…

  • “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

    “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

    সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় অলিউল্লাহ (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার ধর্মপাল ইউনিয়নের খেড়কাটি পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অলিউল্লাহ ওই গ্রামের মৃত্যু ময়নুল হকের ছেলে। পুলিশ জানায়, প্রেমের সম্পর্কের জেরে অলিউল্লাহ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তার মরদেহ…

  • দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

    দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪

    সিসি নিউজ।। ঢাকা থেকে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কুড়িগ্রামের তিন পোশাকশ্রমিকের। তাঁদের সঙ্গে নিহত হয়েছেন বাসের এক সহকারীও। বুধবার ভোরে রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। নিহত তিন যাত্রী হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মোজাফফর রহমান (৪০),…

  • ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

    ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

    সিসি নিউজ।। রংপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটিতে থাকা তিন নারীসহ অন্তত ১৫ জন আহত হন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম ও পরিচয় এখনো…

  • সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

    সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে অস্বাস্থ‌্যকর পরিবেশ, অননুমোদিত রং এবং লবন ব্যবহারে একটি চিপস কারখানার ৫০হাজার টাকা জরিমানা হয়েছে। মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস কারখানায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা। এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)…

  • নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

    নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা

    সিসি নিউজ।। নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে মেসার্স  রাফি অটো রাইস মিলের ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বিরা আমাতুল্লাহ ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করেন। এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের পিলার বাজার…

  • সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর আর্মি  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বাউস্ট) শিক্ষার্থীদের পুঁজিবাজার সম্পর্কে জ্ঞান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘ওয়ার্কশপ অন ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে অর্ধদিনের ওই কর্শালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এবং বাউস্ট অ্যাকাউন্টিং ক্লাব (বিএসি) যৌথভাবে কর্মশালার আয়োজন করে।…

  • কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

    কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত

    বিশেষ প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম-সংক্রান্ত মামলায় পীরগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ১৭ আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জামাল হোসেন এ আদেশ দেন। পরে তাঁদের কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনা ঘটে। এ সময় আদালত প্রাঙ্গণে দায়িত্বরত এক পুলিশ…

  • সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সৈয়দপুরে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

    সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জামিল বাবু ওরফে বাবুয়া (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের ইসলামবাগ চিনি মসজিদ সুপারিবাগান এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের উপপরিদর্শক মো. সাকিব…

  • জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

    জমি নিয়ে বিরোধ: ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত

    সিসি নিউজ।। নীলফামারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নিহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকালে সদর উপজেলার সোনারায় ইউনিয়নের পথ্থরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে এবং অভিযুক্ত আবুল হোসেন তাঁর আপন ছোট ভাই। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি…

  • নীলফামারীতে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

    নীলফামারীতে পৃথক ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু

    সিসি নিউজ।। নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকায় এবং রাত সাড়ে ৮ টার দিকে সদর উপজেলার টেক্সটাইল এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার ধোবাডাঙ্গা এলাকার জমিস উদ্দিনের ছেলে রাব্বি (৩) ও নীলফামারী শহরের সরকার পাড়া এলাকার আবুল কালামের ছেলে ইমন ইসলাম (২৫)। পুলিশ ও…