Category: রংপুর বিভাগ
-

ভোটার হতে এসে রোহিঙ্গা সন্দেহে যুবক আটক
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের পীরগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে ভোটার হতে এসে শওকত (২১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে তাঁকে আটক করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি টেকনাফের বাসিন্দা। নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শওকত পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের জাহাঙ্গীরাবাদ গ্রামের বাসিন্দা পরিচয়ে ভোটার হওয়ার জন্য নির্বাচন কার্যালয়ে আসেন। এ সময় তিনি…
-

ঠাকুরগাঁও-১ আসন: বিএনপি-জামায়াতসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
সিসি নিউজ ডেস্ক।। ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৭ সেপ্টেম্বর) তপশিল অনুযায়ী শেষ দিনে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে গিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত…
-

বড়পুকুরিয়া খনির ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া শুরু
সিসি নিউজ।। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির কারণে ক্ষতিগ্রস্ত ২ হাজার ২৫টি পরিবারকে ক্ষতিপূরণ ও অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। খনির ইনফ্লুয়েন্স জোনের বাইরে থাকা ১২টি গ্রামের এসব পরিবারের বাড়িঘরে ফাটলসহ বিভিন্ন ক্ষয়ক্ষতির বিপরীতে মোট ১০ কোটি ২০ লাখ ৪৫ হাজার টাকা দেওয়া হবে। আজ রোববার সকালে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের মনমেলা সভাকক্ষে চেক বিতরণ কার্যক্রমের…
-

সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ: নীলফামারীতে নিয়োগ বঞ্চিতদের মানববন্ধন
সিসি নিউজ।। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও নিয়োগপত্র না পেয়ে নীলফামারীতে মানববন্ধন করেছেন বঞ্চিতরা। রোববার বেলা ৩টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে লিখিত আবেদনপত্র দাখিল করেন আন্দোলনকারীরা। মানববন্ধনে অংশ নেওয়া নিয়োগ…
-

চিলমারীতে তীর রক্ষা বাঁধে ফের ধস, আতঙ্কে নদীপাড়ের মানুষ
চিলমারী প্রতিনিধি।। কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের ৪টি পৃথক স্থানে ফাটল ও ধস দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার ও থানাহাট ইউনিয়নের পুঁটিমারি এলাকার মধ্যবর্তী স্থানে ডান তীর রক্ষা বাঁধের প্রায় ৩৫ মিটার অংশে নতুন করে ধস দেখা দেয়। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে বাঁধ ধসের খবর…
-

নীলফামারীতে ৫দিন ব্যাপী উপজেলা স্কাউট সমাবেশ শুরু
সিসি নিউজ।। ‘স্কাউটিং স্বপ্নময় ভবিষ্যৎ গড়ার প্রেরণা’ স্লোগানে নীলফামারীতে ৫ দিনব্যাপী ১৩তম উপজেলা স্কাউট সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার সকাল ১১টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ স্কাউটস নীলফামারী সদর উপজেলা শাখার আয়োজনে ওই সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুবাশ্বিরা আমাতুল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে সভপতিত্ব…
-

জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু
সিসি নিউজ।। নীলফামারীর জলঢাকায় বালাগ্রাম ইউনিয়নে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ঘের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ জন আহত হয়ে স্থানীয় হাসপাতালে ভর্তি হন। আহতদের মধ্যে আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে মকবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। নিহতের স্বজন ও এলাকাবাসী…
-

মিড-ডে মিলের দুধ পান করে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী
সিসি নিউজ ডেস্ক।। বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে ৩৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। বিদ্যালয়গুলোতে রংপুর ডেইরি ফুড অ্যান্ড প্রাইভেট লিমিটেডের আরডি ইউএইচটি মিল্ক নামে প্যাকেটজাত দুধ সরবরাহ করা হয়েছিল। দুধ খেয়েই শিক্ষার্থীদের পেটে পীড়া ও বমি শুরু হয় বলে জানা গেছে। প্রথমে…
-

কিশোরগঞ্জে ট্রাক চাপায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হুমায়ূন কবির (১৩) নামে এক স্কুলশিক্ষার্থী মারা গেছে। আজ রোববার বিকেলে উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের ধরেয়ার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ূন কবির গাড়াগ্রাম ইউনিয়নের নয়ভাইপাড়া গ্রামের আতিকুল ইসলামের একমাত্র ছেলে। সে রণচণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নিহতের চাচা মানিক মিয়া জানান, ফটোকপি করার জন্য…
-

সৈয়দপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ভিপি ফিরোজ গ্রেপ্তার
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, সৈয়দপুর কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা মো. মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করেছে সৈয়দপুর থানা পুলিশ রোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোস্তফা ফিরোজ সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার আলহাজ্ব জহির উদ্দিনের পুত্র।…
-

নীলফামারীতে উচ্চ ফলনশীল পাই-১০০১ ধান বীজের ডিলার সম্মেলন
সিসি নিউজ।। নীলফামারী জেলায় উচ্চ ফলনশীল পাই-১০০১ ধান বীজের ডিলার সম্মেলন অণুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের একটি কমিউনিটি সেণ্টারে ওই সম্মেলনের আয়োজন করে পুষ্টিবাড়ি এগ্রিকালচার ইন্ডাস্ট্রিজ। সম্মেলনে রংপুর উত্তরাঞ্চলের রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম, দিনাজপুর, গাইবান্ধা, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার শতাধিক ধান বীজ ডিলার অংশগ্রহন করেন। বিপণনে ভালো অবদান রাখায় ১০ ডিলারকে সন্মাননা…
-

নীলফামারীতে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস। এ উপলক্ষে শনিবার বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা ইপিআই সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। নীলফামারী জেনারেল হাসপাতাল এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় নীলফামারী জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক মো. আব্দুল্লাহেল মাফির সভাপতিত্বে বক্তৃতা দেন নীলফামারী…
-

নবাবগঞ্জে নদী থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর তাশরিফুল ইসলাম তামীম (১২) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত তাশরিফুল ইসলাম তামীম উপজেলার কাজদহ গ্রামের আবুল কাশেমের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৭ তারিখ) বিকেল ৩টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি…
-

নীলফামারী আলিয়া মাদ্রাসার মাঠ রক্ষায় সভা অনুষ্ঠিত
সিসি নিউজ।।নীলফামারী আলিয়া মাদ্রাসার মাঠ রক্ষার দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসীর আয়োজনে মাদ্রাসা মাঠে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এসময় নীলফামারী বড় মসজিদের সভাপতি মো. আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তৃতা দেন বড় মসজিদের পেশ ইমাম মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী, নীলফামারী পৌরসভার…
-

শাশুড়ি হত্যা মামলায় জামাইয়ের যাবজ্জীবন কারাদন্ড
বিশেষ প্রতিনিধি।। গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাশুড়ি মাহমুদা বেগমকে ছুরিকাঘাতে হত্যার দায়ে জামাই বিরাজ আলীকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিরাজ আলী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোগদহ পুলপাড়া গ্রামের ফইম উদ্দিনের ছেলে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আইনজীবী মাসুদুর রহমান…
-

২৮ আঙুল নিয়ে কন্যাশিশুর জন্ম, নবজাতককে দেখতে উপচেপড়া ভীড়
বিশেষ প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে দুই হাত ও দুই পায়ে মোট ২৮টি আঙুল নিয়ে এক কন্যাশিশুর জন্ম হয়েছে। উপজেলার শিবনগর ইউনিয়নের পুরাতন বন্দর মালিপাড়া গ্রামের আরিফ-লিজা দম্পতির ঘরে এই নবজাতকের জন্ম হয়েছে। শিশুটির দুই হাতে ১৪টি এবং দুই পায়ে ১৪টিসহ মোট ২৮টি আঙুল নিয়ে জন্ম হয়। গত ১৩ সেপ্টেম্বর পৌর শহরের একটি বেসরকারি ক্লিনিকে ওই শিশুর…
-

সরকারি সম্পদের অপব্যবহার: কিশোরগঞ্জের ইউপি চেয়ারম্যান গ্রেনেড বাবু বরখাস্ত
সিসি নিউজ।। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে (গ্রেনেড বাবু) বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। ১৫ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি খাস জমি অবৈধভাবে দখল, ওই জমিতে স্থাপনা নির্মাণ, সরকারি সম্পদের অপব্যবহার এবং ইউনিয়ন…
-

নীলফামারীতে শিশুদের জন্য খাদ্য বিতরণ ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত
সিসি নিউজ।। নীলফামারীতে ১৫০ শিশুকে স্বল্প মূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার সংগলশী ইউনিয়নের বালাপাড়ায় অনুষ্ঠিত ক্যাম্পে ওই সেবা প্রদান করা হয়। ক্যাম্প শেষে সেখানে ৪০০ শিশুর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বেসরকারি সংস্থা গুড নেইবারস ওই কর্মসূচির আয়োজন করে। সংস্থার কার্যালয় চত্বরে চিকিৎসা সেবা প্রদান…
-

সৈয়দপুরে শিশু ধর্ষণের মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদন্ড
সিসি নিউজ।। নীলফামারীতে শিশু ধর্ষণের মামলায় মো. মোখছেদ আলী প্রামাণিক (৫৬) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা হয়েছে। বুধবার বিকেলে জেলা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (সিনিয়র জেলা ও দায়রা জজ) মো. মাসুদ করিম ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত মো. মোখছেদ আলী নীলফামারীর জেলার সৈয়দপুর উপজেলার দক্ষিণ সোনাখুলি তহশীলদার…
-

সরকারি বরাদ্দের ট্রাকে নীলফামারীর পরিত্যক্ত কারাগারের ইট-লোহা-কাঠ চুরি
সিসি নিউজ।। নীলফামারীর পরিত্যক্ত কারাগারের ইট, লোহা ও কাঠ চুরির সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েছে একটি ট্রাক। সরকারি রিকুইজিশন করা ট্রাকটি কৌশলে সটকে পড়লে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এলাকাবাসীর অভিযোগ পুরাতন ওই কারাগার ভবনটির সরকারি কোন প্রকার নিলাম ছাড়াই প্রতিনিয়ত সরিয়ে নেওয়া হচ্ছে পুরাতন ইট, কাঠ এবং লোহা। এমন অনিয়ম দেখে স্থানীয় লোকজন…