Category: রংপুর বিভাগ
-

রংপুর রেঞ্জের শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হলেন নীলফামারীর এসপি
সিসি নিউজ।। বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের সেপ্টেম্বর মাসের অপরাধ পরিস্থিতি ও সার্বিক কর্মদক্ষতা মূল্যায়নে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছে নীলফামারী জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান। মঙ্গলবার (১৩ অক্টোবর) রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। এসময়ে শ্রেষ্ঠ পুলিশ সুপার সম্মাননা পেয়েছেন মো. ফরহাদ…
-

কিশোরগঞ্জে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কিশোরগঞ্জ প্রতিনিধি।। নীলফামারীর কিশোরগঞ্জে ৫০ বছর থেকে আগামীর পথে’ শ্লোগানকে সামনে রেখে আইএফআইসি ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত বৃহস্পতিবার আইএফআইসি ব্যাংক পিএলসি উপজেলা শাখার শাখা ব্যবস্থাপক সৈয়দ মিম মাহমুদুল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নীল রতন দেব। পাঁচ দশকের পথচলা পূর্ণ করেছে দেশের বেসরকারি খাতের অন্যতম পুরোনো…
-

সৈয়দপুরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত
সিসি নিউজ।। নীলফামারীতে সৈয়দপুরে লায়ন্স ক্লাব অব সানফ্লাওয়ারের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে সৈয়দপুর উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজ মিলনায়তনে মরিয়ম চক্ষু হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী ওই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে মরিয়ম চক্ষু হাসপাতাল সৈয়দপুরের জেষ্ঠ্য চিকিৎসা কর্মকর্তা ডা. মুরাদ-বিন হাফিজ (সৈকত) চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় ২৫০ জন চক্ষু…
-

নীলফামারীতে চিকিৎসককে মারধরের ঘটনায় অ্যাম্বুলেন্স চালক আটক
সিসি নিউজ।। নীলফামারী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক চিকিৎসককে লাঞ্ছিত ও মারধরের ঘটনা ঘটেছে। এ অভিযোগে নাঈম ইসলাম (২৫) নামে এক অ্যাম্বুলেন্স চালককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগে এ ঘটনা ঘটে। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দুপুরের দিকে বেসরকারি মালিকানাধীন অ্যাম্বুলেন্স চালক নাঈম আলট্রাসনোগ্রাফির রিপোর্ট…
-

খানসামায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে ৪ বছরের শিশুর মৃত্যু, ট্রলিতে আগুন
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের খানসামা উপজেলায় ট্রলির চাকায় পিষ্ট হয়ে আবিদ নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিশু নিহতের ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয় লোকজন ট্রলিটিতে আগুন ধরিয়ে দিয়েছেন। রবিবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর শাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবিদ ওই এলাকার আশিদুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সঙ্গে…
-

নীলফামারীতে বিশ্ব ডাক দিবস পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে পালিত হয়েছে বিশ্ব ডাক দিবস। এ উপলক্ষে শুক্রবার বেলা ১১টার দিকে প্রধান ডাকঘর চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে ফিরে আলোচনা সভায় মিলিত হয়। এসময় নীলফামারী প্রধান ডাকঘরের পোস্টমাস্টার মো. শামসুজ্জোহার সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা সঞ্চয় ব্যুরোর সহকারী পরিচালক মো. একরামুল হক, প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার লেবু চন্দ্র…
-

সৈয়দপুরের ফালাক ফাউন্ডেশন পেল RJSC নিবন্ধন
সিসি নিউজ।। দীর্ঘ পথচলার স্বপ্নকে সামনে রেখে নতুন এক মাইলফলকে পৌঁছেছে সৈয়দপুরের ফালাক ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) প্রতিষ্ঠানটি Societies Registration Act, 1860-এর অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর RAJS-646। এ প্রসঙ্গে ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, “এই নিবন্ধন ফালাক ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক…
-

নীলফামারীতে যাত্রা ফেডারেশনের ৪১ সদস্যের কমিটি ঘোষণা
সিসি নিউজ।। নীলফামারীতে বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায়কে সভাপতি ও চঞ্চল চ্যাট্টার্জীকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যাত্রা ফেডারেশনের ৪১ সদস্যের ত্রিবার্ষিক জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি, সহ-সভাপতি সাধারণ সম্পাদকসহ অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছে ২০ জন, এবং সদস্য পদে রয়েছেন ২১ জন।…
-

ঢাকায় হত্যার পর ডিমলায় এনে মাটিচাপা দিয়ে লাশ গুমের চেষ্টা
সিসি নিউজ।। ঢাকায় রাকিব হোসেন (১৭) যুবককে হত্যার পর মরদেহ নীলফামারীর ডিমলায় এনে নিজ বসতভিটায় পুঁতে রাখার অভিযোগ উঠেছে মামুন হোসেন (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। আজ মঙ্গলবার দুপুরে মরদেহটি বসতভিটে খনন করে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর এলাকার খাদেমুল ইসলামের ছেলে। তিনি ঢাকার মিরপুর-১০ এলাকার…
-

হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূঁইয়া গ্রেপ্তার
বিশেষ প্রতিনিধি।। পঞ্চগড়ে রিকশা চালক আল আমিনকে গুম করে হত্যার মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান ভূইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে সকালে পঞ্চগড় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোশারফ হোসেনের আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় বিচারক। গত ১০ নভেম্বর…
-

শিক্ষক দিবসে শুভেচ্ছা নেওয়ার পরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
সিসি নিউজ ডেস্ক।। প্রতিদিনের মতোই সকাল ৯টায় বিদ্যালয়ে এসেছিলেন প্রধান শিক্ষক নুর আজম (৫৬)। শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে শিক্ষার্থীরা তাঁর হাতে তুলে দিয়েছিল ফুল। এর কিছুক্ষণ পরেই অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আজ সোমবার সকালে সাড়ে ১০টার দিকে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মীরগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে…
-

চুরির ক্ষতিপূরণের দাবিতে সৈয়দপুরে ব্যবসায়ীদের সড়ক অবরোধ
সিসি নিউজ।। দিনদুপুরে নীলফামারীর সৈয়দপুর প্লাজার দুই ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনায় ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে সড়ক অবরোধ করেছেন মার্কেটটির ব্যবসায়ীরা। সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে সৈয়দপুর শহরের শেরে বাংলা সড়কে সৈয়দপুর প্লাজা ও এসআর প্লাজার ব্যবসায়ীরা ওই কর্মসূচি শুরু করেন। বিকেল বিকেল ৫ট ওই কর্মসূচী চলে। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে চার…
-

চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। “শিক্ষকদের পাশে, পেশা সুরক্ষার মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০বছর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। সোমবার (৫ই অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে “থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে, উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে…
-

নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
সিসি নিউজ।। নীলফামারীতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় ভার্চ্যুয়ালী বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. রফিকুল ইসলাম, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।…
-

সৈয়দপুরে স্থায়ী পূর্ণবাসনের দাবিতে উর্দূভাষীদের লংমার্চ
সিসি নিউজ।। স্থায়ী পূর্ণবাসন, নাগরিক ও মৌলিক অধিকার নিশ্চিতসহ চার দফা দাবিতে লংমার্চ কর্মসূচি পালন করেছে নীলফামারীর সৈয়দপুর শহরে বসবাসরত উর্দূভাষীরা। সোমবার বেলা ১২টার দিকে সৈয়দপুর থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত লংমার্চ করে তারা। পরে জেলা প্রশাসকের কাছে দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করে। বাংলাদেশে বসবাসরত উর্দূভাষী জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী সংগঠন স্ট্যান্ডেড পিপলস জেনারেল রিহ্যাবিলিটেশন কমিটি (এসপিজিআরসি) কর্মসূচির…
-

ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনের মামলায় যুবক গ্রেপ্তার
সিসি নিউজ ডেস্ক।। রংপুরের হারাগাছে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে ইমরান হক স্বাধীন নামে এক যুবক। এ সময় গোপনে শারীরিক সম্পর্কের ছবি ও ভিডিও ধারণ করে যুবক ইমরান (২৬)। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণীর কাছ থেকে অর্থ আদায় করা হয়। এ ঘটনায় যুবক ইমরান হক স্বাধীনের…
-

বিভাগীয় সাঁতার প্রতিযোগিতায় প্রথম খানসামার সীমা
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় রংপুর বিভাগীয় পর্যায়ের সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুরের খানসামা উপজেলার সখিনা ফজলুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সীমা আক্তার। শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুরে বিভাগীয় পর্যায়ে এই প্রতিযোগিতা হয়। সীমা আক্তার উপজেলার সুবর্ণখুলী গ্রামের রুবেল ইসলামের মেয়ে। উপজেলা ও জেলা পর্যায়ে কৃতিত্বের পর এবার…
-

নীলফামারীতে পুলিশের কাজে বাধার মামলায় আসামি ৩৩৫
সিসি নিউজ।। নীলফামারীতে মাদক মামলার আসামির মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপার (এসপি) কার্যালয়ের প্রধান ফটকের সামনে হট্টগোলের ঘটনায় মামলা হয়েছে। ওই মামলায় আরো ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে ওই মামলায় ৩৪ জনকে গ্রেপ্তার করলে পুলিশ। গতকাল শনিবার সুজন নামের মাদকসেবিকে ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়ার সময় আসামীর স্বজনরা বাধা প্রদান করে। পরে তাঁর…
-

নীলফামারীতে মাদককারবারির মুক্তির দাবিতে এসপি কার্যালয়ের সামনে বিক্ষোভ, আটক ২০
সিসি নিউজ।। নীলফামারীতে সুজন ইসলাম (৩৪) নামে এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। তাকে আদালতে নেওয়ার সময়ে তার স্বজন ও স্থানীয়রা মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মুলফটকে হট্টগোল করেন। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে ২০ জনকে আটক করে। শনিবার (৩ অক্টোবর) দুপুরের দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ের মূলফটকে এ ঘটনা…
-

সৈয়দপুর পৌরসভার ৯২ কোটি ৭৬ লাখ টাকার বাজেট ঘোষণা
সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৯২ কোটি ৭৬ লাখ ১ হাজার ৩৯৩ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পৌরসভার হলরুমে ওই বাজেট ঘোষণা করা হয়। এতে বাজেট উপস্থাপন করেন পৌরসভার প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮ লাখ ৪১ হাজার ৭৬২ টাকা। এর…