• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

পার্বতীপুরে রেলওয়ে প্রকৌশলীর দুর্নীতির অভিযোগে পোষ্টারিং

New Rose Cafe, Saidpur

Pressপার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: পার্বতীপুর রেলওয়ে জংশনসহ শহরের বিভিন্ন স্থানে রেলওয়ে নির্বাহী প্রকৌশলী ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে পোষ্টারিং করার প্রতিবাদে আজ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের পার্বতীপুরের সহকারী নির্বাহী প্রকৌশলী (এ,ই,এন) বীর মুক্তিযোদ্ধা এস,এম, ফজলুর রহমান ও তার স্ত্রীর বিরুদ্ধে রেলওয়ের জমি দখল ও চাকুরী দেওয়ার নামে অর্থ আতœসাতের অভিযোগে একটি বিশেষ মহল রেলওয়ে জংশনসহ শহরের বিভিন্ন স্থানে পোষ্টারিং করলে এর প্রতিবাদে সহকারী নির্বাহী প্রকৌশলী তার সরকারী বাস ভবনে এক সংবাদ সম্মেলনের  আয়োজন করেন। জনাকীর্ন এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, একটি বিশেষ মহল তার কর্ম জীবনের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে তার ও তার স্ত্রীর বিরুদ্ধে মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর এবং রেলওয়ে চাকুরী প্রার্থীদের নাম ব্যবহার করে পোষ্টারিং করেছে। এতে তিনি ও তার স্ত্রীর সুনাম ক্ষুন্ন হওয়ায় তিনি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলছেন, পোষ্টারে যেসব কথা লেখা হয়েছে তা মিথ্যে ভিত্তিহীন ও বানোয়াট। এ সময় নির্বাহী প্রকৌশলী (এ,ই,এন) ফজলুর রহমানের স্ত্রী মাহমুদা রওশন উপস্থিত ছিলেন। তিনি এ ব্যাপারে আইনি ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ