• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

যৌনতা ‘উপভোগে’ গুগল গ্লাস

glassসিসি নিউজ: গুগলের চশমাসদৃশ্য পণ্য গুগল গ্লাস এবার সহায়তা করবে যৌনতা উপভোগে। এ লক্ষ্যে ‘সেক্স উইথ গ্লাস’ নামে গুগল গ্লাসের নতুন একটি অ্যাপ নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ব্রিটিশ প্রভাবশালী সংবাদমাধ্যম গার্ডিয়ান।লন্ডনের সেন্ট্রাল সেইন্ট মার্টিন্স আর্ট কলেজের শিক্ষার্থী মাক্তাবি এ অ্যাপটি উন্নয়ন করছেন। মক্তাবি বলেন, ‘ওকে গ্লাস, ইটস টাইম- বললেই গুগল গ্লাস একে অন্যকে যেভাবে দেখছেন তার স্ট্রিম শুরু করবে। আর যদি আপনি সবকিছু থামাতে চান তাহলে বলতে হবে- ওকে গ্লাস, পুল আউট।’যৌনক্রিয়ার সময় গুগল গ্লাস কীভাবে সহায়তা করবে? এ প্রশ্নে সূত্র জানিয়েছে যৌনতার সময় গ্লাসের ভয়েস কমান্ডের মাধ্যমে ঘরের লাইট, তাপমাত্রা, সঙ্গীত ইত্যাদি নিয়ন্ত্রণ সহজেই করা যাবে, এটি সঙ্গীর পছন্দ-অপছন্দ বুঝতে সাহায্য করবে এবং প্রয়োজনে লাইভ স্ট্রিমিং প্রদর্শন করবে। এছাড়া এর মাধ্যমে ছোট ভিডিও ক্লিপ রেকর্ড করা যাবে, যা পরে নিজে নিজেই মুছে যাবে।
এ অ্যাপটির বিষয়ে বাস্তবে কেমন প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? এ প্রশ্নে মক্তাবি বলেন, এর বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই বলছেন- ‘আমি এ অ্যাপটি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ট্রাই করতে চাই।’ আবার অনেকেই বলছেন, ‘এ অ্যাপটির নৃতাত্ত্বিক প্রভাব বিশ্লেষণ করতে চাই।’ কেউবা তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন শুধুই এক শব্দে- ‘অসাধারণ।’
গুগল গ্লাসের যৌনতামূলক বেশকিছু অ্যাপ সম্প্রতি নিষিদ্ধ করেছে গুগল। তবুও আবিষ্কারক অ্যাপটির বিষয়ে আশাবাদী। তিনি বলেন, ‘গুগলের মানুষরা এ সম্বন্ধে জানেন। তারা এ বিষয়ে সন্তুষ্ট এবং এটা দেখে অনেক হেসেছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ