• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Maderঢাকা: রাজধানীর মগবাজারে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত মাহবুবুর রহমান রানা স্বেচ্ছাসেবক লীগ, রমনা থানার সেক্রেটারি পদপ্রার্থী ছিলেন।
মাহবুবের সহযোগী আদর মিয়া জানান, পূর্ব নয়াটোলার বাসা থেকে ৭টার দিকে একটি মোটর সাইকেলে মগবাজার যাচ্ছিলেন তারা।

মগবাজার চেয়ারম্যান গলির কাছে মোটর সাইকেল পৌঁছতেই তাদের গতিরোধ করে কয়েক যুবক। মোটর সাইকেল থামতেই মাহবুবকে এলোপাথাড়ি কোপাতে থাকে ওই যুবকরা। পাশেই দাঁড়িয়ে থাকা কয়েক যুবক ফাঁকা গুলি ছোড়ে। ককটেলও ফাটায় তারা। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে পালিয়ে হামলাকারীরা। স্থানীয় লোকজন মাহবুবকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত ৮টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন মাহবুবকে।

রমনা থানার ওসি মশিউর রহমান স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করা হয়েছে। কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কিছু বলতে পারেন নি তিনি।

তবে একটি সূত্র জানিয়েছে দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ