• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
এবারের বিজয় দিবসে নতুন প্রত্যাশা জাতির মনে সংসদ সদস্য প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নীতিমালা জারি হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্স হাদিকে সিঙ্গাপুরে নিতে দেশে এসেছে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪৭ শিক্ষার্থী অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে নীলফামারীতে টিটিসির উদ্যোগে সেবা সপ্তাহ শুরু নীলফামারীতে নানা আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন কিশোরগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ নীলফামারীতে হাজী কল্যাণ সমিতির উদ্যোগে কম্বল বিতরণ

ব্যর্থতার দায় নির্বাচন কমিশনের: ডা. ইমরান

New Rose Cafe, Saidpur

Gonoঢাকা: ৫ জানুয়ারির নির্বাচন ঘিরে দেশব্যাপী যেসব সাম্প্রদায়িক হামলা হয়েছে সেসবের জন্য ব্যর্থতার বড় দায় নির্বাচন কমিশনের।

বৃহস্পতিবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ অভিযোগ করেন।

তিনি বলেন, নির্বাচনকালীন বিভিন্ন এলাকা ও ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ ছিল। অথচ নির্বাচন কমিশনের কাছে তা কোনো গুরুত্ব পায়নি। এর বড় প্রমাণ দিনাজপুর কর্নাইয়ের ভোটকেন্দ্র। ঝুঁকিপূর্ণ কেন্দ্র হওয়া সত্ত্বেও ভোটকেন্দ্রের নিরাপত্তায় মাত্র চারজন পুলিশ ও কয়েকজন আনসার সদস্য ছিলেন।

সংবাদ সম্মেলনে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি তিন দিনব্যাপী গণজাগরণ মঞ্চের ঠাকুরগাঁও অভিমুখী দ্বিতীয় রোডমার্চের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদন পড়ে শোনান ডা. ইমরান এইচ সরকার।

প্রতিবেদনে ইমরান এইচ সরকার বলেন, ‘সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে জনসচেতনতা তৈরি, আক্রান্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ ও সহযোগিতা করার জন্য তিন দিনব্যাপী ঢাকা থেকে ঠাকুরগাঁও অভিমুখী দ্বিতীয় রোডমার্চের ডাক দিয়েছিল গণজাগরণ মঞ্চ। রোডমার্চ চলার সময় বিভিন্ন স্থানে স্বাধীনতার পরাজিত শক্তিরা আমাদের ওপর ককটেল ও হাতবোমার আক্রমণ করেছিল। বোমাবাজি করা হয় জনসভাস্থলেও। কিন্তু আমরা এসব বাধা অতিক্রম করে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছিলাম।’

প্রতিবেদনে আরো বলা হয়, এই হামলার জন্য দায়ী নির্বাচন প্রতিহত করার ডাক দেওয়া রাজনৈতিক শক্তিগুলোর স্থানীয় নেতা-কর্মীরা। বিশেষ করে, চূড়ান্ত হামলাগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এবং পেশাদারির সঙ্গে করা হয়েছে। হামলায় স্থানীয় সন্ত্রাসীদের পাশাপাশি বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহার করা হয়েছে। যা পরিষ্কার হয়েছে আক্রান্তদের বক্তব্যে।

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধে প্রশাসনের নজিরবিহীন ব্যর্থতা ছিল। আক্রান্তরা অনেকবার অবহিত করলেও প্রশাসন সেখানে উপস্থিত হয়নি। এমনকি নির্বাচনে অংশগ্রহণকারী দল ও প্রার্থীদের পক্ষ থেকেও এখানে আক্রান্তদের পাশে দাঁড়ানোর কোনো প্রস্তুতি ছিল না। হিন্দুদের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীরাও আক্রমণের শিকার হয়েছেন। জামায়াত-শিবির অনেক মুসলিম বাড়িতে ঢুকে তাদের পবিত্র কোরআন শরিফসহ অনেক হাদিসের বই পুড়িয়ে দেওয়ার দুঃসাহস দেখিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ