• শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
শিক্ষকদের কর্মবিরতিতে ক্ষুব্ধ অভিভাবকরা নিলেন পরীক্ষা সরকারি প্রাথমিক শিক্ষক আন্দোলনের আহ্বায়ক সামছুদ্দীন স্ট্যান্ড রিলিজ সৈয়দপুরে ইউএনওকে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ফোরামের বিদায়ী সংবর্ধনা প্রদান রংপুরে ৮ দলের সমাবেশ থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ইসলামী আন্দোলনের কর্মী নিহত সৈয়দপুর-দশমাইল মহাসড়কে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে নিহত-২, আহত ১৩ খুলনার কৃষ্ণ নন্দী জামায়াতে ইসলামীর প্রথম হিন্দু প্রার্থী খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে পর্যবেক্ষণ শেষে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্ত: বিএনপি সৈয়দপুরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালিত নীলফামারীতে এনজিও ফাউন্ডেশন দিবস পালিত

সৈয়দপুরে উৎপাদিত সয়াবিন বাজার দখলে

New Rose Cafe, Saidpur

Photo Soya, 24.1.14
এম আর মহসিন, সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরে উৎপাদিত বিকল্প ও সবজি সয়াবিনের চাহিদা এখন বাড়ছে। প্রতি বছর প্রায় ৩ কোটি টাকার এ সবজি দেশের বিভিন্ন বাজারে সরবরাহ হচ্ছে। স্বল্প দর, কেমিকেল মুক্ত ও সুস্বাদু হওয়ায় গরীবের পুষ্টি চাহিদা মেটাতে কৃত্রিম এ সবজিটি এখন প্রধান খাদ্যতে পরিণত হচ্ছে। পাশাপাশি রসনা বিলাসী ও বিত্তশালীদের কাছে এটির কদর শুরু হয়েছে। এতে কেমিক্যাল আগ্রাসনের যুগে চিকিৎসকরাও নির্ভর হয়েছেন পণ্যটিতে। আর ব্যবসায়ীরা মনে করছেন উর্ধ্বমুখি বাজার দরে বিকল্প সবজি হিসেবে এটি প্রতিষ্ঠা ও প্রসারণা পেতে সকলের সহযোগিতার পাশাপাশি প্রয়োজন প্রচার ব্যবস্থার।
জানা যায়, ভারতে প্রচলিত এ সবজিটি সাম্প্রদায়িক গ্রহণযোগ্যতার কারণে এ শহরের ব্যবসায়ীরা আমদানি করে সারাদেশে বাজারজাত করতো। পরে চাহিদা বাড়তে দেখে ২০১১ সালে সৈয়দপুর শহরের আহমেদ ফুড প্রডাক্ট মেশিন বসিয়ে শুরু করে সয়াবিন (সয়া) বড়ির উৎপাদন। এতে আমদানির চেয়ে স্বল্প ব্যয়ে এটি উৎপাদনের পর বাজারজাত লাভজনক দেখে অন্যান্য ব্যবসায়ীরা শুরু করেন। এভাবে পাঁচটি ফ্যাক্টরিতে চলছে সয়া উৎপাদন।
উৎপাদকরা জানান, সাম্প্রদায়িক গন্ডি পেরিয়ে ধীরে ধীরে সকল শ্রেণী ও পেশাজীবীর কাছে সয়ার গ্রহণযোগ্যতা বাড়ছে। দেশে সবজির উর্ধ্বমুখি দর কিংবা সংকট চললে তখন এর চাহিদা বেড়ে যায়। ফলে উত্তরাঞ্চলসহ দক্ষিণাঞ্চলের সকল বাজারগুলোতে বেড়ে যায় এর সরবরাহ। ভাই ভাই ফুড প্রডাক্টস ম্যানেজার রাজন জানায়, সয়া তৈরির উপকরণ হিসেবে ডিওসি বা সয়াবিন বীজ ভাঙ্গা, সামান্য সুজি ও পরিমাণ মত এ্যামোনিয়া ও পানির মিশ্রণ দিয়ে মেশিনের সাহায্যে এটি তৈরি হয়। তাই এ সবজি শতভাগ নির্ভেজাল। পাশাপাশি মাংসের মত সুস্বাদু ও স্বল্প মূল্যে পাওয়ায় সকল শ্রেণীরা এটি খাদ্য হিসেবে ক্রয় করছেন।
খাজা ফুড প্রডাক্টের স্বত্বাধিকারী হাজি হায়দার আলী জানান, শীতকালে প্রচুর সবজি সরবরাহ হওয়ার এর চাহিদা কম থাকে। বাকি সময়ে উত্তরাঞ্চলের বাজার ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, কুমিল্লা, কুষ্টিয়া, রাজবাড়ী, ফরিদপুর, যশোরসহ বিভিন্ন জেলা উপজেলার বাজারে যায় সয়া খাদ্য। এতে বছরে ৪০ হাজার কেজি সয়া সবজি সরবরাহ হয়। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। ভারতীয় নিউট্রিশনাল রিসার্চ ল্যাব সূত্রে জানা যায়, শতকরা ২৩ ভাগ মাংস, ১৩ ভাগ ডিম, ১১ ভাগ গম, ৪ ভাগ দুধ ও পুষ্টি উপাদান রয়েছে ৫৫ ভাগ। আবার পুষ্টি উপাদানগুলোর মধ্যে ৪৪০ কিলো ক্যালরি এনার্জি, ৫৩-৫৬ গ্রাম প্রোটিন, ফ্যাটলেজ ১ গ্রাম, ক্যালসিয়াম ৫৪০ গ্রাম, আয়রন ২১৪ ও কার্ব হাইড্রেড ৩৫-৩৭ গ্রাম রয়েছে এ খাদ্যে। তাই চিকিৎসকরাও ভেজাল ও কেমিক্যাল আগ্রাসানের যুগে সোয়াকে বিকল্প ও আদর্শ সবজি হিসেবে ভাবছেন। সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ওয়াসিম বারী জয় জানান, আমাদের সুস্থ্যতার জন্য দৈনন্দিন যে খাদ্য গ্রহণ দরকার তা আমরা বিভিন্ন কারণে গ্রহণ করতে পারি না। তাই স্বল্প দর ও প্রাকৃতিক গুণ সমৃদ্ধ সয়াবিন বীজের তৈরি বিকল্প ও কৃত্রিম সবজি সয়া এদেশের দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ অবদান রাখছে।
তবে এর মান নিয়ন্ত্রণ পর্যবেক্ষণে বিএসটিআইকে মনিটরিং করা উচিত এবং বিকল্প সবজি হিসেবে প্রচার চালালে সকলের মধ্যে আরও গ্রহণযোগ্যতা বাড়তো বলে মনে করছেন ভোক্তা ও উৎপাদকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ