• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গণধর্ষণের ঘটনায় পুলিশ সুপার প্রত্যাহার

dorsonসিসি ডেস্ক: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এক গ্রামে মোড়লদের নির্দেশে আদিবাসী এক তরুণীকে গণধর্ষণের ঘটনায় জেলা পুলিশ সুপার সি সুধাকরকে বৃহস্পতিবার প্রত্যাহার করে নিয়েছে রাজ্য সরকার।

ভিন্ন সম্প্রদায়ের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কের অপরাধে ওই তরুণীকে প্রায় ১২ জন পুরুষ ধর্ষণ করে। এ ঘটনায় গ্রামের প্রধানসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে তোলার সময় সরকারপক্ষের আইনজীবী উপস্থিত না থাকায় ক্ষুব্ধ হয় রাজ্য সরকার। তা ছাড়া পুলিশ বা সরকারপক্ষের আইনজীবীর পক্ষ থেকেও আসামিদের পুলিশ হেফাজতে নেওয়ার কোনো আবেদন করা হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে মুখ্যমন্ত্রী পুলিশ সুপারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। পুলিশ সুপার সি সুধাকর বৃহস্পতিবারই তাঁর দায়িত্ব অতিরিক্ত পুলিশ সুপারের কাছে বুঝিয়ে দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ