• শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
হাদির সর্বশেষ অবস্থা বিষয়ে যা জানালেন চিকিৎসক সৈয়দপুরে কৃষি জমি থেকে মাটি সংগ্রহে ইটভাটার লাখ টাকা জরিমানা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতিকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার এভারকেয়ারে হাসপাতালে নেওয়া হচ্ছে হাদিকে হাদির ওপর হামলার প্রতিবাদে শনিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচী প্রার্থীর ওপর প্রকাশ্যে গুলি নির্বাচনকালীন নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নবিদ্ধ করেছে: গোলাম পরওয়ার মাথায় বুলেট, লাইফ সাপোর্টে হাদি ওসমান হাদির ওপর গুলি নির্বাচনের জন্য অশনিসংকেত: ইসলামী আন্দোলন ডোমারে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ: ক্লিনিকের ওটি সিলগালা পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ

প্রধানমন্ত্রী জাতীয় পার্টির নেত্রী : রিপন

New Rose Cafe, Saidpur

BNP Flagঢাকা : ‘বিএনপি চেয়ারপারসন জামায়াতের আমির’- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেছে বিএনপি। দলটির বর্তমান মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘বিএনপি নেত্রী জামায়াতের আমির হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির নেত্রী।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির জোট আদর্শিক নয়, রাজনৈতিক।’

নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন এ সব কথা বলেন।

গত বৃহস্পতিবার মালোপাড়ায় প্রধানমন্ত্রী তার বক্তব্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জামায়াতে ইসলামীর আমির বলে উল্লেখ করেন।

রিপন বলেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নির্বাচনী জোট আছে। তবে দুটি দলের মধ্যে নীতি-আদর্শের ফারাক বিস্তর। জামায়াতের নিজস্ব কর্মপন্থা আছে।’

তিনি আওয়ামী লীগকে আরও সহনশীল ও উদার হওয়ার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর আরেকটি বক্তব্যের জবাবে আসাদুজ্জামান বলেন, ‘তুই, তুকারি করে বক্তব্য দেওয়া সভ্য-সংস্কৃতির অংশে পড়ে না।’

তিনি আরো বলেন, ‘৫ জানুয়ারি নির্বাচনের যে ট্রেন চলেছে, তার যাত্রীরা ছিল টিকিটবিহীন, অবৈধ যাত্রী। বিএনপি অবৈধ যাত্রী হতে চায়নি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ