অর্থ-বাণিজ্য ডেস্ক: নির্বাচন কমিশনের সুপারিশ মোতাবেক ঘোষিত উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত গ্রহণের জন্য আগামী ২৫ জানুয়ারি শনিবার ৪০টি জেলার ১০২টি উপজেলায় তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগের এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে। এর আগে বুধবার নির্বাচন কমিশন এই সুপারিশ করে। প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংকগুলোকে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করে প্রার্থীদের জামানতের পে অর্ডার, ব্যাংক ড্রাফট ও পোস্টাল অর্ডার গ্রহণের জন্য সংশ্লিষ্ট এলাকার সব শাখা শনিবার খোলা থাকবে।