• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ওএমআর মেশিনে আটকে গেছে পরীক্ষার ফল, লিখিত পরীক্ষা স্থগিত

RABIরাবি: ত্রুটিপূর্ণ অপটিক্যাল মার্ক রিডার (ওএমার) মেশিনের কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় এ ইউনিটের (কলা অনুষদ) ফল প্রকাশ করা যাচ্ছে না। পরীক্ষার পরের দিন শুক্রবার দুপুরে এই ফলাফল প্রকাশ করার কথা থাকলেও শনিবার দুপুর পর্যন্ত তা প্রকাশ করা যায়নি।
এদিক এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় ওই ইউনিটের আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। পরীক্ষার তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ডিনস কমপ্লেক্স ও পত্রিকার মাধ্যমে এই তারিখ জানতে পারবে।
কলা অনুষদের ডীন আব্দুল হাই তালুকদার বলেন, আমরা এমসিকিউ পরীক্ষার একদিন পরে ফল প্রকাশ করতে চাইলেও ওএমআর মেশিন নষ্ট হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা চেষ্টা করছি দ্রুত এই ফল প্রকাশ করতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ