
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বীরগঞ্জে গত শনিবার দুপুরে শাহানারা ট্রাষ্ট ও বেসটেক গ্র“পের আয়োজনে ৩ শত জন কৃষক-কৃষিশ্রমিক ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরন করা হয়েছে। বীরগঞ্জ বেসটেক এগ্রো গ্র“পের কার্যালয়ে সংস্থার চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম সুবিধাভোগি কৃষক, কৃষি শ্রমিকসহ নিম্ন আয়ের অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন। এসময় বেসটেক এগ্রো পরিচালক মোঃ কামরুজ্জামান বাবু, শাহিন রেজা আবু হেনা রায়হান(সিটিও), হেড অব একাউন্টস মোঃ জহিরুল ইসলাম মাসুদ, টেকনিক্যাল অফিসার মোঃ আব্দুল মোমিন, এজিএম সেলস শামসুল আরেফিন, অরোরা বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ভাইস চেয়ারম্যান মোছাঃ সেতারা বেগম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কনের ভাই গ্রেফতার
বীরগঞ্জে শুক্রবার রাতে প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিবাহের কনের ভাই গ্রেফতার করা হয়েছে। উপজেলার ভোগনগর ইউনিয়নের এলাইগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী মোছাঃ নাসরিন আক্তার (১২) এর ইচ্ছার বিরুদ্ধে সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন ও পরিবারের লোকেরা বিবাহ অনুষ্ঠানের আয়োজন করেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু জাফর থানার এসআই বিশ্বনাথ দাস গুপ্তের সহযোগিতায় একদল চৌকস পুলিশ নিয়ে ওই বাড়ীতে অভিযান চালায়। এ সময় পরিবারের লোকেরা বাড়ী থেকে পালিয়ে যায়। দুর্ভাগ্যক্রমে নাসরিন আক্তারের ভাই সাদ্দাম হোসেন (২২) পুলিশ গ্রেফতার করে ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করেছে। এ ব্য্পাারে থানায় মামলা দায়ের করা হয়েছে।
আওয়ামীলীগ নেতার কুলখানী সম্পন্ন
বীরগঞ্জে শুক্রবার আওয়ামীলীগ নেতা আব্দুল বারীর কুলখানী সম্পন্ন হয়েছে। বীরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড সুজালপুর গ্রামের বাসিন্দা মৃত শমসের আলীর পুত্র উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুল বারী (৬৯) হৃদ যন্তের ক্রিয়া বন্দ হয়ে গত ১৮জানুয়ারী সকালে নিজস্ব বাসভবনে ইন্তেকাল করেন। মরহুমের অকাল মৃত্যুতে তার পরিবার নিজ^ বাসভবনে সকালে কোরানখানী, মিলাদ-মাহফিল বিশেষ মোনাজাত শেষে মধাণ্য ভোজের আয়োজন করা হয়। কুলখানির আমন্ত্রনে বহু বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম, বীরগঞ্জ উপজেলার চেয়ারম্যান আক্তরুল ইসলাম চৌধুরী বাবুল, কাহারোল উপজেলার চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা আ’লীগ সভাপতি আলহাজ্ব মোঃ জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক চেয়ারম্যান দেবেশ চন্দ্র রায়, বীরগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আবেদ আলী, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম, পৌর আ’লীগ সভাপতি মোশাররফ হোসেন বাবুল, সাধারণ সম্পাদক প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক লীগ সভাপতি শিবলী সাদিক, উপজেলা ভাইস চেয়ারম্যান গোপাল দেব শর্মা অংশ গ্রহণ করেন। এবং তার বিদেহী আত্তার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।