শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

পার্বতীপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীকে গণসংবর্ধনা

আপডেট :

Parbatipur Photo-2পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপিকে আজ শনিবার দিনাজপুরের পার্বতীপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা আ.লীগের উদ্যোগে বিকেল ৫টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-পার্বতীপুর উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, কৃষিবিদ নুর মোহাম্মদ (রাজা চেয়ারম্যান), শহিদুল আলম শান্তু, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবদুর রাজ্জাক, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম, সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা তোফাজ্জল হোসেন প্রমুখ। এছাড়া সংবর্ধনা অনুষ্ঠানে সহ¯্রাধিক লোক উপস্থিত ছিলেন। এর আগে সকালে জ্ঞানানকুর মডেল উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী ছাত্রছাত্রীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী)আসন থেকে ষষ্ঠ বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। বিগত সরকারে পাঁচ বছর তিনি ভূমি প্রতিমন্ত্রির দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Comment