• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী-৭

Vote-2014কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা ২৫ জানুয়ারী শনিবার মনোনয়ন পত্র কাহারোল উপজেলা সহকারী রির্টানিং অফিসারের নিকট জমা দিয়েছেন। উপজেলা চেয়ারম্যান পদে যারা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা আব্দুল মালেক সরকার, সাবেক প্রধান শিক্ষক ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি গোপেশ চন্দ্র রায়, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ শরীফ উদ্দীন, রায়, জয়নন্দ ডিগ্রী কলেজের ভাইস-প্রিন্সিপাল মোহন চন্দ্র রায়, বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মামুনুর রশীদ চৌধুরী (মামুন), বিএনপি’র সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাদশা ও রঞ্জিত কুমার শীল (সঞ্জয়)। অপরদিকে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পদে জমা দিয়েছেন, তারা হচ্ছেন মিরা মাহবুব, আবু মৌসুমী আক্তার, জুলেখা বেগম, বীনা রানী শীল ও সন্ধ্যা রানী রায়। উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী, (১) উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম, (২) উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মোঃ ওসমান গনি, (৩) উপজেলা জামায়াতের আমির মোঃ আব্দুল গনি (মাষ্টার), (৪) শ্রী হৃদয় চন্দ্র রায় ও (৫) জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোঃ জয়নাল আবেদীন সরকার। প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট জমা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ