• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৩০ পূর্বাহ্ন |
শিরোনাম :

সৈয়দপুরে জীম’র উদ্যেগে শীত বস্ত্র বিতরণ

New Rose Cafe, Saidpur

jim
সিসি নিউজ: নীলফামারীর সৈয়দপুরস্থ প্লাজায় হেলথ ক্লাব এন্ড জীম এর উদ্যেগে সৈয়দপুর শহরে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। প্রায় দেড় শতাধিক শীতার্থদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ ছাড়া ওই দিন রাতে রাস্তায় ছিন্নমূল দুস্থ লোকদের কাছে গিয়ে কম্বল বিতরণ করেন প্রতিষ্ঠানের সদস্যরা। জীম এর পরিচালক সোহাগ এবং কামাল জানান, আমরা নিজেদের উদ্যেগে এই শীতবস্ত্র বিতরণ করছি। সমাজের যারা বিত্তবান আছেন তারা যদি এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে অসহায় শীতার্থ মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারবে। আল্লহ যদি আমাদের তৌফিক দেন তাহলে আমরা প্রতি বছর এই কম্বল বিতরণ করব।
শীত বস্ত্র নিতে আসা হাসিনা বেগম (৬৫ ) নামের এক বৃদ্ধা মহিলার বলেন, আমি শীতে খুব কষ্ট পাচ্ছি এই কম্বল দিয়ে আমি আমার শীত নিবারণ করব। যারা আমাকে এই কম্বল দিয়েছে আল্লাহ কাছে দোয়া করি তারা যেন ভাল থাকে। হেলথ ক্লাবের পরিচালক বলেন, মাদকের বিরুদ্ধে আমরা বিভিন্ন রকম কর্মসূচি উদ্যোগ নিয়ে কাজ করে যাব- এই জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ