• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন |

নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

nilphamari Mep
নীলফামারী প্রতিনিধি: ‘কুষ্ঠ রোগীরা সমাজের বোঝা নয়, এরাও সমাজের একজন’ এই প্রতিপদ্য নিয়ে ৬১তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত হয়েছে নীলফামারীতে। দিবসটি উপলক্ষে রবিবার সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র যৌথ আয়োজনে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমপ্লেক্স চত্তর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ শেষে আবার সেখানে আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন ডা. স্নেহ কান্তি চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশীদ, দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রোগ্রাম লিডার সুরেন্দ্র নাথ সিং প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ