রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
বিজ্ঞাপন
শিরোনাম :

বিএনপির ৬ নেতার জামিন

আপডেট :

Hi Courtঢাকা: মতিঝিল থানায় পুলিশের গাড়ি পোড়ানোর উস্কানিদাতা ও বাংলামটরে পুলিশ হত্যার অভিযোগে দায়ের করা দুই মামলায় বিএনপির চার নেতাকে ছয় মাস করে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন আদালত।

জামিনপ্রাপ্তরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও চেয়ারপারসনের বিশেষ সহকারী সামসুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার বিকেলে এ আদেশ দেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। একইসঙ্গে তাদের কেন স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিএনপি নেতাদের পক্ষে জামিন শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ জে মোহাম্মদ আলী এবং বারের সাবেক সভাপতি জয়নাল আবেদিন।

এছাড়া মতিঝিল থানার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ ও অন্য একটি মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর নাসির জামিন পেয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Comment