• মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

New Rose Cafe, Saidpur

sonaঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২ কেজি ৩’শ গ্রাম স্বর্ণসহ নজরুল ইসলাম (৪২) নামের এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টম কর্তৃপক্ষ। স্বর্ণগুলোর আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা।

রোববার বেলা পৌনে ১১টার ল্যাগেজ স্ক্যানিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার কামরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নজরুল ইসলামকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। স্বর্ণগুলোর বাজারমূল্য এক কোটি টাকা। তিনি আরো জানান, আটক যাত্রী কাতার এয়ারওয়েজে (ফ্লাইট নম্বর সিকিউ-৬৩৪) এর একটি বিমানে করে কাতার থেকে ঢাকায় আসে।

এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ